২১ কিলোমিটার, শেষ করলাম। আলহামদুলিল্লাহ। 🏅
Opsonin Pharma Inspiring Bangladesh Half Marathon 2026, হাতিরঝিল, ঢাকা।
রেজিস্ট্রেশন করেছিলাম ১৫ কিলোমিটারের জন্য, কিন্তু নাম এলো ২১ কিলোমিটারে। আগে কখনো এত লম্বা দূরত্ব দৌড়াইনি। তার ওপর প্রায় তিন ঘণ্টা একটানা বৃষ্টি। তবু থামিনি।
এই দৌড় একটা কথা মনে করিয়ে দিল: নিজের সীমা কোথায়, সেটা না চেষ্টা করলে জানা যায় না। আর মাঝে মাঝে সেই সীমাটা পার করতেই হয়।
ধন্যবাদ Opsonin Pharma, Centrum Recharge ও STRIKER সহ পুরো আয়োজক টিমকে, এত সুন্দর একটি আয়োজনের জন্য।
